Description
শিশুদের বিকাশের প্রথম স্তর শিক্ষা । অক্ষর পরিচয় থেকে প্রাথমিক পর্ব পেরিয়ে একে একে এগিয়ে যেতে হবে । সুকুমার মতি শিশু চিত্তে পাঠের সঙ্গে যুক্ত করতে হবে আনন্দ। শিক্ষা যেন কঠিন না হয়ে সহজ সুখে তাদের ভরিয়ে দিতে পারে। সেই সহজ সরল পাঠ্যবিধি অনুযায়ী তাদের জন্য মনের মত বই তুলে দিতে হবে তাদের হাতে। যাতে পড়াশোনা তাদের কাছে হয়ে ওঠে আনন্দ পাঠ । সেই দিকে লক্ষ্য রেখেই এই পঞ্চোস্তোরিয় ও আনন্দ পাঠের আয়োজন ।
ছোটবেলা থেকেই তো অধ্যয়নের সূচনা তাই প্রথমেই আবাহন করতে হবে শৈশব সাথী গ্রন্থকে । এইজন্যই ছোটদের জন্য বই রচনা করতে প্রয়াসী। যে বই তাদের কাছে ভার না হয়ে হবে ভালোবাসার পাঠ সব শিশুর মুখে হাসি মনে আনন্দ দিতেই এই শিশুবোধ গ্রন্থ রচনা।
কমল মুকুল যেমন এক একটি পাপড়ি মেলে পূর্ণ বিকশিত হয় তেমনি পরপর পাঁচটি বই স্তরে স্তরে উন্মোচিত হয়ে শৈশব শিক্ষাকে বিকশিত করবে ।





Reviews
There are no reviews yet.