Description
সহজ কথা – সহজ ভাবে
রবীন্দ্রনাথ ঠাকুর-এর লেখা ‘সহজপাঠ’ (প্রথম ও দ্বিতীয় ভাগ) বই দুটি বাংলা-ভাষা শেখার বই। বই দুটিতে বাংলা ভাষার ও সাহিত্যের মৌলিক বিষয়গুলো বর্ণনা করা আছে। সহজপাঠের প্রথম ভাগ—বাংলা বর্ণমালার প্রাথমিক ধারণা, তাদের কাঠামো ও উচ্চারণ শেখায় এবং দ্বিতীয় ভাগ—একটি বাক্য ও অনুচ্ছেদের মধ্য দিয়ে শব্দ ব্যবহার ও ছড়ার গঠন শেখায়।
সহজপাঠ প্রথম প্রকাশিত হয় ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) বৈশাখ মাসে কবির মৃত্যুর ১১ বছর আগে। মূল সহজপাঠের প্রথম ভাগ ৫০ পাতার ও দ্বিতীয় ভাগ ৫১ পাতার বই ছিল। দুটি বইয়ের চিত্র অঙ্কনের দায়িত্বে ছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাৈলির সঙ্গে নন্দলাল বসুর অঙ্কনের (লাইনোকাট) যথার্থ যুগলবন্দিতে নির্মিত এই ‘সহজপাঠ’ শিশুমনকে শুধু পড়াশোনায় আকৃষ্ট করে না, তাদের আঁকার সাথেও পরিচয় ঘটাতে সাহায্য করে।
রবীন্দ্রনাথ বলেছিলেন— শেষ জীবনে এসে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন শিশুদের জন্য লিখতে গিয়ে তাঁকে শিশু হতে হয়েছে। শিশুদের মত করে লেখা, তাদের উপলব্ধি করা আর তাদের সরল মনের জন্য সরল ভাষা ব্যবহার করা খুব কঠিন কাজ। তাই ছোটদের জন্য এই বই লিখতে তাঁর এত বছর সময় লেগেছিল।





Reviews
There are no reviews yet.