Description
বর্তমান গণিত শিক্ষায় শুধু পুঁথিগত বিদ্যা নয়, দ্রুত চিন্তা করার ক্ষমতা ও মানসিক দক্ষতা বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই এসো অঙ্ক শিখি বইটি রচনা করা হলো।
বইটির বৈশিষ্ট্য :
১. পাঠ্যপুস্তকটিতে সহজ, আকর্ষণীয় এবং মনোগ্রাহীভাবে দক্ষতা-ভিত্তিক বিষয়বস্তু প্রদান করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গণিত শিখতে পারে।
২. প্রতিটি অধ্যায়ে বিভিন্ন ধরনের উদাহরণ সহজভাবে আলোচিত হয়েছে এবং শিক্ষার্থীদের নিয়মিত অভ্যাসের জন্য পর্যাপ্ত অনুশীলনী দেওয়া হয়েছে।
৩. বিষয়বস্তু শিক্ষার্থীদের বোধগম্যতার কথা মাথায় রেখে ভাষার ব্যবহার অত্যন্ত সহজ ও সরল করা হয়েছে।
৪. পরিশেষে, শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক প্রস্তুতির জন্য বইয়ের শেষে মডেল বা নমুনা প্রশ্নগুচ্ছ সংযুক্ত করা হয়েছে।
আশা করি, বইটি ছাত্রছাত্রীদের মনে গণিত ভীতি দূর করে মানসিক গণনায় পারদর্শী করে তুলবে এবং তাদের গাণিতিক ভিত্তিকে আরও মজবুত করবে।





Reviews
There are no reviews yet.